নিখোঁজের ১৩ ঘণ্টা পর প্রতিবেশীর ঘর থেকে মিলল লাশ, আটক ১

০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:১৪ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ঝিনাইদহ শহর সাক্ষী হলো এক চরম নিষ্ঠুরতার ঘটনায়। নিখোঁজ হওয়ার ১৩ ঘণ্টা পর সাইমা আক্তার সাবা (৩) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর) রাত প্রায় ১০টার দিকে শহরের পবহাটি এলাকার এক প্রতিবেশীর ঘর থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নিহত সাইমা আক্তার সাবা পবহাটি এলাকার ভ্যানচালক সাইদুল ইসলামের মেয়ে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রতিবেশী শান্তনা খাতুন (মাসুদ হোসেনের স্ত্রী) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল ৮টার দিকে বাড়ির পাশের এলাকা থেকে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু সাবা। দিনভর আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। সন্ধ্যার পর রাত ৯টার দিকে স্থানীয়রা লক্ষ্য করেন, প্রতিবেশী শান্তনা খাতুন বোরখা পরিহিত অবস্থায় অস্বাভাবিকভাবে বাড়ির আশপাশে ঘোরাঘুরি করছেন। এতে সন্দেহ হলে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং পরে তার ঘরে তল্লাশি চালিয়ে খাটের নিচে শিশুটির নিথর দেহ দেখতে পান।

তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেওয়া হলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। একই সময় সন্দেহভাজন শান্তনা খাতুনকে আটক করা হয়।

ঘটনার পর নিহতের পরিবার ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬