খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন নেত্রী: রাশেদ খাঁন

০২ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৬ PM
পথসভায়ি বক্তব্য দিচ্ছেন গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান

পথসভায়ি বক্তব্য দিচ্ছেন গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান © টিডিসি

গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন একজন নেত্রী। তিনি একমাত্র প্রধানমন্ত্রী যিনি আধিপত্যবাদী ভারতের চোখে চোখ রেখে কথা বলেছেন এবং আমাদেরও আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা শিখিয়েছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা বাজারে এক নির্বাচনী পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতেই হবে। নির্বাচনকে ঘিরে ভারতীয় আধিপত্যবাদী শক্তি আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তবে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষশক্তির রাজনৈতিক দলগুলো এসব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত রয়েছে।

তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা প্রত্যাশা করি শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন। দেশের মানুষ তার দেশে ফেরার খবর জানতে উদগ্রীব। বিএনপি ও তারেক রহমান এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’

তিনি আরও বলেন, ‘ঐকমত্য কমিশন গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করছে। কমিশন তাদের এজেন্টদের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর পক্ষে জনমত তৈরির চেষ্টা করছে। অথচ জনগণ ও রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য মুখিয়ে আছে। আমরা ভোট দিতে চাই, আমরা নির্বাচিত সরকারের মাধ্যমে সংস্কার দেখতে চাই। নির্বাচনই আগামীর বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সংস্কার।’

এর আগে বিকেলে বৈডাঙ্গা বাজারে আয়োজিত পথসভায় রাশেদ খান প্রধান অতিথির বক্তব্য দেন। সভায় উপস্থিত ছিলেন জেলা গণধিকার পরিষদের সভাপতি প্রভাষক মো. সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী, পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি রাসেল আহমেদসহ দলটির অন্য নেতারা।

আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ঘিরে হা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬