মহেশপুর নার্সিং হোমে অভিযান

নার্সের খাটের নিচে মিলল সরকারি ওষুধের স্তূপ

২৫ নভেম্বর ২০২৫, ০৯:২৭ PM
মহেশপুর নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার

মহেশপুর নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার © টিডিসি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মহেশপুর নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণ সরকারি ওষুধ। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা।

অভিযানকালে সেন্টারের নার্স শিরিনা আক্তারের বেডের নিচ থেকে সরকারি হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ ওষুধ জব্দ করা হয়। সরকারি ওষুধ ব্যক্তিগত ক্লিনিকে ব্যবহার ও বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই অপরাধে প্রতিষ্ঠানের মালিক ওবায়দুল হককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

জব্দ করা সব সরকারি ওষুধ সিলগালা করা হয়েছে। ইউএনও খাদিজা আক্তার জানান, স্বাস্থ্যখাতে এ ধরনের অনিয়ম ও অপব্যবহারের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬