১০ম গ্রেডের দাবিতে ঝিনাইদহে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি

৩০ নভেম্বর ২০২৫, ০৬:৫৪ PM
কর্মবিরতিতে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট এবং সংশ্লিষ্ট শাখায় অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নেন

কর্মবিরতিতে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট এবং সংশ্লিষ্ট শাখায় অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নেন © টিডিসি

জাতীয় বেতন কাঠামোর ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।রবিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ঝিনাইদহ সদর হাসপাতালে ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই ঘণ্টার এ কর্মবিরতিতে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট এবং সংশ্লিষ্ট শাখায় অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বেতন বৈষম্যের শিকার হয়ে আসছেন। অন্য ডিপ্লোমাধারীরা ১০ম গ্রেড সুবিধা পেলেও এ খাতের কর্মীদের বিষয়টি বারবার উপেক্ষা করা হচ্ছে। অবিলম্বে দাবি বাস্তবায়নের জন্য তারা সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।

কর্মবিরতির ফলে এদিন সকাল থেকেই সদর হাসপাতালসহ বিভিন্ন সরকারি স্বাস্থ্যকেন্দ্রের ফার্মেসি ও প্যাথলজি বিভাগে সেবা ব্যাহত হয়। চিকিৎসা নিতে আসা রোগীদের দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে দেখা গেছে।

আয়োজকরা জানান, ঝিনাইদহ সদর হাসপাতালের পাশাপাশি জেলার সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে একযোগে একই কর্মসূচি পালিত হয়েছে। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণাও দেওয়া হবে বলে জানান তারা।

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল ৫ বছরের শিশু রেদওয়ানের
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল মেডিকেল কলেজে অধ্যাপকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
স্থগিত শাকসু নির্বাচনের দাবিতে উপাচার্য ভবনের সামনে মানববন্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‘এআই’ গবেষক ইরফানের মৃত্যু নিয়ে নতুন মোড়, আত্মহত্যার দাবি ম…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে নিখোঁজের চার দিন পর মরদেহ উদ্ধার, প্রতিবেশী গ্রেপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9