ছেলের মরদেহ দেখতে এসে মারা গেলেন মাও

২৭ নভেম্বর ২০২৫, ০৮:৪১ AM
মা ও ছেলের মরদেহ

মা ও ছেলের মরদেহ © সংগৃহীত

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ছাতইল ইউনিয়নের যশোহর গ্রামে ঘটেছে হৃদয়বিদারক এক ঘটনা। ছেলের মৃত্যুর খবর শুনে মরদেহ দেখতে এসে মাও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৬ নভেম্বর) ভোরে যশোহর গ্রামের আব্দুস সালাল (৫৫) ফজরের নামাজ পড়ার জন্য অজু করতে টিউবওয়েলের পাশে যান। সেখানে হঠাৎ পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পাশের গ্রামের ছোট ছেলের বাসা থেকে ছুটে আসেন মা সকিমন নেছা (৭৩)। ছেলের মরদেহ দেখেই তিনি অসুস্থ হয়ে পড়েন। সকাল সাড়ে ৮টার দিকে তিনিও মৃত্যুবরণ করেন। দুপুর আড়াইটায় পারিবারিক কবরস্থানে মা–ছেলের জানাজা সম্পন্ন করে পাশাপাশি দাফন করা হয়।

ছাতইল ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবু মা–ছেলের মৃত্যু নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক, গ্রামের সবাই শোকে স্তব্ধ।’

বিশ্ব শিক্ষক দিবস: সম্মাননা পাচ্ছেন ঢাবি-রাবি-চবি-কৃষি ও বে…
  • ০৪ অক্টোবর ২০২৬
যে কৌশলে ভর্তি পরীক্ষায় চতুর্থ হয়েছেন হাফসা
  • ০৪ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজ-মাদ্রাসা-কারিগরি-বিশ্ববিদ্যালয়ের যে ১০১ গুণী শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রাইম ব্যাংকে ল’ অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৪ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬
লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘বিএনপির হামলা’
  • ০৪ অক্টোবর ২০২৬
স্থায়ী ঠিকানা না থাকা মুসলিম তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিব…
  • ০৪ অক্টোবর ২০২৬