দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের ইফতার অনুষ্ঠিত

০৫ মার্চ ২০২৬, ০৭:৩৫ PM
ভোলা নাগরিক ঐক্য ফোরামের ইফতার

ভোলা নাগরিক ঐক্য ফোরামের ইফতার © টিডিসি ফটো

রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক এবং ব্যবসায়ীদের সম্মানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরাম।

আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এ ইফতারের আয়োজন করা হয়।

দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের সভাপতি নূর মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা নাজিম উদ্দিন আলম। 

দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেনিন, এ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ জসিম।

প্রধান অতিথির বক্তব্যে নাজিম উদ্দিন আলম বলেন, তারেক রহমান সুন্দরভাবে দেশ পরিচালনা করছেন। তার নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান ভোলা-বরিশাল সেতু এবং ভোলায় মেডিকেল কলেজ স্থাপন করবেন।

হায়দার আলী লেনিন বলেন, তারেক রহমান ভোলার মানুষের দুঃখ দূর্দশা সম্পর্কে অবগত। তিনি নির্বাচনী সমাবেশে ভোলা-বরিশাল সেতু এবং ভোলায় মেডিকেল কলেজ স্থাপন করার ব্যাপারে আশ্বস্ত করেছেন। ভোলার সকল উন্নয়নমূলক কাজ যাতে টেকসই হয় সে ব্যাপারে তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

ট্যাগ: ইফতার
কলেজের ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সংসদে গণতন্ত্রের কথা বললেও ক্যাম্পাসে গণতন্ত্র হত্যা করছে ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপে খেলবেন রোনান সুলিভান
  • ১৫ অক্টোবর ২০২৬
৩০ মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি কর্মকর্তাদের যোগসাজশে যুব উন্নয়নের প্রশ্নফাঁস, গ্রেপ…
  • ১৫ অক্টোবর ২০২৬