অকালে চলে গেলেন চবি ছাত্র সাকিব

২৫ নভেম্বর ২০২৫, ০১:৩৩ AM
আরিফুল ইসলাম সাকিব

আরিফুল ইসলাম সাকিব © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। তার নাম আরিফুল ইসলাম সাকিব। তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন বলে জানা গেছে। শিক্ষার্থীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

সোমবার (২৪ অক্টোবর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।

সাকিবের সহপাঠীরা জানান, সাকিব কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। অসুস্থতা সত্ত্বেও রবিবার ফুটবল খেলায় অংশ নেন। ফুটবল খেলার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে চমেকে ভর্তি হন। তিনি মাইনর স্ট্রোক করেছেন বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত ডাক্তার এবং তাকে মৃত ঘোষণা করা হয়।। 

সোমবার রাতে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী আরিফুল ইসলাম সাকিবের অকাল মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। 

উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় সাকিবের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ছেন। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২৩-২৪ সেশনের একজন শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে। সিএমসি থেকে আমাদেরকে জানানো হয়েছে। এখন বিশ্ববিদ্যালয়ের চাকসু প্রতিনিধিরা সিএমসিতে যাচ্ছে। প্রয়োজনে আমরা তাদেরকে সর্বোচ্চ সহায়তা করব। ছাত্র প্রতিনিধিরা আসলে বাকি খবর আপনাদেরকে জানানো হবে।

১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, পরিকল্পনা জানাল এনটিআরসিএ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় একযোগে ৪০ কারখানায় অভিযান, বাংলাদেশিসহ আটক ১১৯৬
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানো বিএনপি সরকারের নির্লজ্জ দলীয়করণের অশুভ …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৯ সেপ্টেম্বর পর্য…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডেন্টিস্ট পরিচয়ে রোগীর চোয়াল ভেঙে দেওয়া কর্মচারীকে অব্যাহত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9