ইউএনওর নাম ভাঙিয়ে এইচএসসির ফরম পূরণে বাড়তি টাকা আদায়, অতঃপর...

০৫ মার্চ ২০২৬, ০৪:৪৫ PM
হাজেরা হাসমত ডিগ্রি কলেজ

হাজেরা হাসমত ডিগ্রি কলেজ © সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জ হাজেরা হাসমত ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতির নাম ভাঙিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে বরখাস্ত শিক্ষক মফিজুল ইসলাম ভুঁইয়ার বিরুদ্ধে। নির্ধারিত ফির বাইরে কয়েক হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়েছে বলে দাবি শিক্ষার্থীদের। বিষয়টি জানাজানি হলে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও ইউএনও সেটু কুমার বড়ুয়া তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

সরেজমিন কলেজে পরীক্ষার্থী, অভিযুক্ত ও বহিষ্কৃত শিক্ষক ও সভাপতির সাথে আলাপ করে এ তথ্য জানা গেছে। 

শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী ফরম পূরণে বিজ্ঞান বিভাগের নির্ধারিত ফি ২ হাজার ৯৯৫ টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ফি ২ হাজার ৪৩৫টাকা।

কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী নাজমুন নাহার রিপা জানান, তার কাছ থেকে ফরম পূরণে ৪ হাজার ও কোচিংয়ের জন্য ১ হাজার ৫০ টাকা নিয়েছে। একই বিভাগের আব্দুর রশিদ জানান, তার কাছ থেকে নেওয়া হয়েছে ৬ হাজার টাকা। কিন্তু তাকে কোনো রশিদ দেওয়া হয়নি।

বিজ্ঞান বিভাগের রাফি জানান, তার কাছ থেকে ফরম পূরণে নিয়েছে ৪ হাজার ৫০০ টাকা। ৪ মার্চ তার ক্লাসের জামিলের কাছ থেকে নিয়েছে ৩ হাজার ৫০০ টাকা।

খোঁজ নিয়ে জানা গেছে, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন দেলোয়ার হোসেন। ৪ মার্চ থেকে তিনি এই দায়িত্বে নেই। যার ফলে কলেজের দায়িত্বে বরখাস্ত শিক্ষক মফিজুল ইসলাম ভুঁইয়া। যদিও সিনিয়র হিসেব শিক্ষক গৌরি রানি সাহা ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন, কিন্তু তাকে নানা অজুহাতে সরিয়ে দেওয়া হয়েছে।

বহিষ্কৃত শিক্ষক মফিজুল ইসলাম সম্পর্কে জানা গেছে, অসদাচরণের জন্য ২০১৫ সালে তাকে কলেজ কর্তৃপক্ষ বহিষ্কার করে। সর্বশেষ ২০২৩ সালের ১৭ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয় চিঠি দিয়ে নির্দেশনা দেন এই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে অভিযোগের বিষয়টি নিষ্পত্তি করার জন্য। কিন্তু এই শিক্ষক উল্টো কলেজ কর্তৃপক্ষ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করে রেখেছেন। দুটি বিষয় এখন পর্যন্ত সুরাহা হয়নি। কিন্তু মফিজুল ইসলাম ২০২৪-এর ৫ আগস্টের পর প্রভাব খাটিয়ে কলেজে এসে নানা অনিয়ম চালাচ্ছেন।

এ বিষয়ে মফিজুল ইসলামকে জিজ্ঞাসা করা হয়, ফরম পূরণে অতিরিক্ত টাকা কীভাবে নিচ্ছেন। জবাব দেওয়ার আগে তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে খারাপ আচরণ করেন। পরবর্তী সময়ে তিনি কিছুটা শান্ত হয়ে বলেন, ‘কলেজের এমপিওভুক্ত ছাড়া শিক্ষকদের বেতন দেওয়ার জন্য ফরম পূরণে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে।’ এভাবে নেওয়ার নিয়ম নেই, সিদ্ধান্ত দিল কে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সভাপতি অনুমতি দিয়েছেন।’

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএওন) ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সেটু কুমার বড়ুয়া বলেন, ‘ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায় করার বিষয়ে এই শিক্ষক আমার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেননি। তাকে আমি আমার দপ্তরে ডেকেছি। তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে গণমাধ্যমের বেশ কয়েকজন কলেজে গিয়েছে। তাদের সঙ্গে খারাপ আচরণ করেছে শিক্ষক মফিজুল ইসলাম। বিষয়টি আমি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত কমিটি এই বিষয়টিও দেখবে। গণমাধ্যমকর্মীদের সঙ্গে খারাপ আচরণ দুঃখজনক বিষয়।’

বরখাস্ত শিক্ষক মফিজুল ইসলাম ভুঁইয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন, এমন প্রশ্নের জবাবে সভাপতি বলেন, বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সবকিছু হবে। এর বাইরে কোনো কিছু হবে না।

 

 

অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃর্মূল্যায়নের আবেদন শুরু কবে, যা …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি মাসুদ চৌধ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী অধ্যাপক নিয়োগ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
চমক রেখে এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কুলচলাকালে স্মার্টফোন পাওয়া গেলে টিসি দেওয়া হবে: ইউএনও
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের অর্থ জোগাড়ে ৫ পরিকল্পনা সরকারের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬