ময়মনসিংহে মসজিদের মিনার থেকে পড়ে রংমিস্ত্রির মৃত্যু

২৫ নভেম্বর ২০২৫, ০৬:৩০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ময়মনসিংহের মুক্তাগাছা পৌর শহরের বড় মসজিদে রঙের কাজ করার সময় মিনার থেকে পড়ে ফরহাদ আলী (৩৫) নামের এক রঙমিস্ত্রি মারা গেছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফরহাদ আলী উপজেলার আধপাখিয়া গ্রামের শামসুল হকের ছেলে।

ফরহাদের সহকর্মী মিনহাজ মিয়া জানান, মিনারের এক পাশের কাজ শেষ করে অন্য পাশে যাওয়ার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান।

কাজের ঠিকাদার যোবায়ের হোসেন চপল জানান, প্রায় চার মাস ধরে মসজিদের সংস্কার কাজ চলছিল। শ্রমিকদের সাবধানে কাজ করতে বলা হয়েছিল, কিন্তু দুর্ঘটনার সময় তিনি সাইটে উপস্থিত ছিলেন না।

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন, ঠিকাদারের অবহেলা এবং শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত না করায় এ দুর্ঘটনা ঘটেছে।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, শ্রমিকদের সতর্কভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছিল।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি অসাবধানতাবশত ঘটেছে। বিষয়টি তদন্তাধীন এবং আইনি প্রক্রিয়া চলছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসএসসিতে জিপিএ-৫ পেয়েও কলেজ পেল না ২২০৫ শিক্ষার্থী
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে আব্বাস-খোকার ‘রাজনৈতিক উত্তরসূরী’র অভাব বিএনপিতে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাবি সোসাইটি অব বাংলাদেশি ফার্মাসিস্টের নেতৃত্বে আরিফুল-মার…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব বাজারে কমল তেলের দাম
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ে, আবেদন ১২ অক্ট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের কারিকুলামে ১২ মাসে ১২টি জীবনঘনিষ্ঠ থিম
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9