ঝগড়া থামাতে গিয়ে অটোরিকশাচালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

০৫ মার্চ ২০২৬, ০৫:৪৪ PM
নিহত বিল্লাল হোসেন মিশরী

নিহত বিল্লাল হোসেন মিশরী © সংগৃহীত

‎‎লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে ঝগড়া সমাধান করতে গিয়ে অটোরিকশাচালকের ঘুষিতে যুবদল নেতা বিল্লাল হোসেন মিশরী (৫০) মারা গেছেন। নিহত বিল্লাল হোসেন উপজেলার কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। হামলাকারী আরমান হোসেন ওরফে রহমান (৩৫) শহরের বয়াতি বাড়ির বাসিন্দা। তিনি পেশায় অটোরিকশাচালক।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা আড়াইটার দিকে শহরের মেইন রোডে হান্নানের ফলের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

‎‎প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলম বয়াতির ছেলে আরমান হোসেন ওরফে রহমান রিকশা দাঁড় করানো নিয়ে কবির মুহুরী (৫৫) নামে এক বৃদ্ধের সঙ্গে তর্কে জড়ায়। পাশের দোকানে তরমুজ কিনতে আসা বিল্লাল হোসেন মিশরী বিষয়টি মীমাংসা করতে এগিয়ে আসেন।

তারা জানান, একপর্যায়ে আরমান হোসেন রহমান ক্ষিপ্ত হয়ে বিল্লাল হোসেনের বুকে এলোপাতাড়ি কিলঘুষি মারেন। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

‎‎নিহতের বোন বিলকিস আক্তার বলেন, মারধরের পর থেকেই আমার ভাই বুকে ব্যথা ও শ্বাসকষ্টের কথা বলছিল। আমরা নিঃস্ব হয়ে গেলাম। সন্তানেরা এতিম হয়ে গেল। আমরা এর বিচার চাই।

অভিযোগের বিষয়ে রহমান পলাতক থাকায় তার বক্তব্য জানা যায়নি। তবে তার পিতা শাহআলম বলেন, আমি কিছুই জানি না। আমার ছেলে অপরাধ করলে আইন অনুযায়ী বিচার হবে।

‎‎‎রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬