শ্যামনগর প্রেসক্লাবে হামলার ঘটনায় যুবদলের ৪ নেতাকে বহিষ্কার

০৩ মার্চ ২০২৬, ০৪:৫৭ PM
শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুর ও বহিষ্কারের প্রেস বিজ্ঞপ্তি

শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুর ও বহিষ্কারের প্রেস বিজ্ঞপ্তি © সংগৃহীত

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় চার নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের এসব নেতার প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ বাতিল করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুর, যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ ও বাবলুর রহমান এবং মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুর রহিমকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বহিষ্কৃত নেতাদের ভবিষ্যৎ কোনো অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না এবং তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

সোমবার (২ মার্চ) দুপুরে শ্যামনগর উপজেলা পরিষদ সংলগ্ন প্রেসক্লাব ভবনে প্রেসক্লাব সভাপতি ও দৈনিক সমকাল-এর শ্যামনগর প্রতিনিধি সামিউল মনিরের ওপর হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, আনারুল ইসলাম আঙ্গুরের নেতৃত্বে ২৫-৩০ জন নেতাকর্মী প্রেসক্লাবে ঢুকে তাকে মারধর করে এবং বাইরে নিয়ে গিয়ে ইট ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে এবং এ ঘটনায় দুইজনকে আটক করে। হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9