পটুয়াখালীতে বাউলশিল্পীদের মানববন্ধনে বাধা দেওয়ার অভিযোগ

২৬ নভেম্বর ২০২৫, ০৬:৪০ PM
বাউলশিল্পীদের সঙ্গে বাগবিতণ্ডা জড়ান একজন

বাউলশিল্পীদের সঙ্গে বাগবিতণ্ডা জড়ান একজন © টিডিসি

পটুয়াখালীতে ধর্ম অবমাননার মামলায় গ্রেপ্তার হওয়া বাউলশিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচির শেষ দিকে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি বাউলশিল্পীদের স্থান ছাড়তে বললে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কায় তারা সরে যান। ঘটনায় ছাত্রশক্তির নেতাদের সম্পৃক্ততার অভিযোগ উঠলেও সংগঠনটির পক্ষ থেকে ভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে। ধর্ম অবমাননা ইস্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পটুয়াখালী জেলা বাউল সমিতির সদস্যরা জানান, বাউল আবুল সরকার একটি আলোচিত বিতর্কে অংশ নেন। কিন্তু তার সম্পূর্ণ বক্তব্য প্রচার না করে কাটছাঁট করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এর জেরে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং পুলিশ তাকে ধর্ম অবমাননার মামলায় গ্রেপ্তার করে। আবুল সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনের শেষ দিকে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি এসে স্থান ত্যাগ করতে বললে, পরিস্থিতি শান্ত রাখার স্বার্থে তারা সেখান থেকে সরে যান বলে সমিতির সদস্যরা জানান।

এ বিষয়ে পটুয়াখালীর স্থানীয় সংগীতশিল্পী বাউল বশির সরকার বলেন, ‘যারা বাধা দিয়েছে, তাদের আমরা চিনি না। যদিও তারা আমাদের ওপর কোনো হামলা করেনি, তবে বাউলের মুক্তির দাবিতে ভবিষ্যতে আর রাস্তায় না নামার জন্য নিষেধ করেছে।’

পটুয়াখালী জেলা ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজিবুল ইসলাম সালমান বলেন, ‘বাউলশিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে পটুয়াখালীর কয়েকজন স্থানীয় বাউলরা মানববন্ধন করছিলেন। খবর পেয়ে আমরা কয়েকজন ঘটনাস্থলে যাই। তখন মানববন্ধন প্রায় শেষের দিকে ছিল। এ সময় কিছু মানুষকে কথা বলার জন্য ডাকা হলে কয়েকজন বাউল দৌড়ে পালিয়ে যায়, অন্যদের সাধারণ জনগণ আটকে রাখে।’

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950