কী বলেছিলেন বাউল আবুল সরকার? 

২৫ নভেম্বর ২০২৫, ০২:৫১ PM , আপডেট: ২৫ নভেম্বর ২০২৫, ০২:৫১ PM
বাউল আবুল সরকার

বাউল আবুল সরকার © সংগৃহীত

সম্প্রতি মানিকগঞ্জের এক মেলামঞ্চে গান পরিবেশন কালে ইসলাম ও আল্লাহ সম্পর্কে কটূক্তিমূলক মন্তব্য করেন বাউল আবুল সরকার। পরে এক ইমামের করা ধর্ম অবমাননার মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে আছেন তিনি। তার গ্রেফতারকে কেন্দ্র করে পক্ষে-বিপক্ষে অনেক ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করায় বর্তমানে বিষয়টি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। 

এই মুহূর্তে অনেকের জানার আগ্রহ সৃষ্টি হয়েছে যে, আসলে কোন ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলা এবং তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়? দ্য ডেইলি ক্যাম্পাস এ আয়োজনে এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা খালা পাগলির মেলামঞ্চে গান পরিবেশনকালে আল্লাহ ও ইসলাম সম্পর্কে চরম ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেন বাউল আবুল সরকার। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। তখন থেকেই তাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছিলেন দেশের মুসলিম ধর্মাবলম্বী ও স্থানীয় লোকজন। 

পরে ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ বাদী হয়ে আবুল সরকারের বিরুদ্ধে গত ২০ নভেম্বর একটি মামলা দায়ের করেন। একই দিনে মাদারীপুরে গানের একটি আসর থেকে ডিবি পুলিশ তাকে আটক করে। ওইদিন বিকেলে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে সোপর্দ করা হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে গত রবিবার (২৩ নভেম্বর) দুপুরে আদালতে জামিন শুনানির পর আবুল সরকার জামিন পাননি।

আবুল সরকারের বক্তব্যসংবলিত সেই ভাইরাল ভিডিওটির মূল অংশে দেখা যায়, তিনি পালা গান পরিবেশনকালে কোরআনের ভুয়া রেফারেন্স দিয়ে আল্লাহর প্রথম সৃষ্টি সম্পর্কে প্রশ্ন তুলে আল্লাহকে নিয়ে অপমানজনক ও অসংলগ্ন অনেক কথা বলেন। এসময় তিনি আল্লাহর কয়টি মুখ, সে বিষয়ে প্রশ্ন তুলেন এবং আল্লাহ এক মুখে দুই কথা বলে আপত্তি তোলেন। (এসময়কার তার কথাগুলো আপত্তিকর থাকায় হুবুহু উল্লেখ করা গেল না)  

একই অনুষ্ঠানের আরেকটি ভিডিওতে তিনি আল্লাহকে আরও দুই-চারশো আল্লাহ না বানানোর কারণ দেখিয়ে প্রশ্ন তোলেন। তাছাড়াও, এ অনুষ্ঠানেই গাওয়া এক গানে বান্দার ভাল-মন্দ সব কাজের দায় আল্লাহকে দেন। 

আরও পড়ুন: বাউল আবুল সরকারের মুক্তি নয়, কঠোর শাস্তি চাই: রাশেদ খাঁন

এরই মধ্যে গত ২৩ নভেম্বর সকালে বাউলশিল্পী আবুল সরকারের সমর্থকরা মানিকগঞ্জ প্রেস ক্লাবের সামনে তার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচির ডাক দেন। একই সময় আবুল সরকারের শাস্তির দাবিতে জেলার সর্বস্তরের আলেম-ওলামারা পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে বিজয় মেলার মাঠের সামনে সমবেত হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়। সেই সমাবেশের পাশেই আবুল সরকারের কিছু সমর্থকরা মানববন্ধনের প্রস্তুতি নিতে জড়ো হচ্ছিলেন। একপর্যায়ে দুই পক্ষের মুখোমুখি অবস্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আবুল সরকার সমর্থকদের তিনজন এবং দুজন আলেম আহত হন।

এদিকে, মানিকগঞ্জে বাউল শিল্পীদের ওপর হামলার বিচার এবং বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে গণতান্ত্রিক ছাত্রজোটের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গতকাল সোমবার (২৪ নভেম্বর) মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া, বাউলদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন কবি-চিন্তক ফরহাদ মজহার। এ ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়ে বিবৃতিও দিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটিসহ (এইচআরএসএস) অনেক সংগঠন। 

এর বাইরে, বাউল সমর্থকদের ওপর হামলার ঘটনায় ‘অজ্ঞাত তৌহিদী জনতাকে’ আসামি করে সদর থানায় অভিযোগ করেছেন আহত বাউল আব্দুল আলীম। সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম।

‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৪ সেপ্টে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের বিদায়ী চিঠিতে যা লিখলেন ডাকসু ভিপি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গণরুম ও গেস্টরুম সংস্কৃতি: আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ছাদের পলেস্তারা পড়ে হল সংসদ নেতা আহত, অল্পের জন্য রক্ষা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবির সোহরাওয়ার্দী হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ইসমাইল চৌধুরি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9