ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে ঢাকা জেলায় যেসব স্থানের ভবন 

২১ নভেম্বর ২০২৫, ১১:৫৭ PM , আপডেট: ২১ নভেম্বর ২০২৫, ১১:৫৭ PM
ঢাকা জেলার মানচিত্র

ঢাকা জেলার মানচিত্র © সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১০ জন নিহত হয়েছেন। ভূমিকম্পের কারণে বেশ কিছু ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢাকা জেলায় ১৪টি ভবনের ক্ষতির বিস্তারিত তালিকা প্রকাশ করেছে জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস।

শুক্রবার (২১ নভেম্বর) রাতে ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার মো. সালাহ উদ্দীন-আল-ওয়াদুদ স্বাক্ষরিত একটি তালিকা প্রকাশ করা হয়। এছাড়াও প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পোস্টেও এসব তথ্য জানানো হয়েছে। 

ঢাকা জেলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের তালিকায় রয়েছে- মালিবাগ চৌধুরী পাড়া-১টি, আরমানিটোলা-১টি, স্বামীবাগ, সূত্রাপুর-১টি, বনানী-১টি, কলাবাগান-১টি, বসুন্ধরা-১টি, নদ্দা-১টি, দক্ষিণ বনশ্রী-১টি, মোহাম্মদপুর-১টি, খিলগাঁও-১টি, বাড্ডা-১টি, সিপাহী পাড়া (খিলগাঁও) ১টি, মধুবাগ (মগবাজার) ১টি ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ১টি ভবন।

এর আগে, সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প হয়। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। 

চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬