ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে নিহত ৫

২১ নভেম্বর ২০২৫, ১১:০৩ PM
ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে নিহত ৫

ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে নিহত ৫ © সংগৃহীত

নরসিংদীতে ভয়াবহ ভূমিকম্পে দেয়াল চাপায় বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বিভিন্ন বয়সের শতাধিক মানুষ। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।

জেলা প্রশাসক জানান, ভূমিকম্পের প্রভাবে সদর, পলাশ ও শিবপুর উপজেলায় মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা শতাধিক। জেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং বিভিন্ন টিমের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও সহায়তার বিষয়গুলো সমন্বয় করা হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

শুক্রবার বেলা পৌনে ১১টার ভূমিকম্পের পর থেকে সন্ধ্যা পর্যন্ত পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বিপুল সংখ্যক আহত মানুষ।

নিহতরা হলেন—সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলীর দেলোয়ার হোসেন উজ্জ্বল (৩৭) ও তার ছেলে হাফেজ মো. ওমর (৮)। পলাশ উপজেলার মালিতা পশ্চিমপাড়ার কাজেম আলী ভূইয়া (৭৫)। কাজীরচর নয়াপাড়ার নাসির উদ্দিন (৬৫)।শিবপুরের জয়নগর ইউনিয়নের আজকীতলার ফোরকান মিয়া (৪৫)।

জেলা প্রশাসনের তথ্যমতে, সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদী সদর ও পলাশ উপজেলার মধ্যবর্তী স্থানে ভূমিকম্পটির উৎপত্তি হয়। নরসিংদীসহ দেশের বিভিন্ন জায়গায় এই কম্পন অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭ । এতে নরসিংদীসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনসহ কয়েকটি ভবনের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। ভূমিকম্পের সময় আতঙ্কে ঘর থেকে বের হতে গিয়ে অনেক মানুষ পড়ে গিয়ে আহত হয়েছেন।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9