মা ইলিশ সংরক্ষণ

গোপালগঞ্জে ৫ লাখ টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

১৫ অক্টোবর ২০২৫, ০৮:৪৬ PM
চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে

চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে © টিডিসি

মা ইলিশ সংরক্ষণ ও অবৈধ জালবিরোধী অভিযানে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৫ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল বিল থেকে উদ্ধারের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার ও বুধবার উপজেলার গোপালপুর, ডুমুরিয়া ও কুশলী ইউনিয়নের মধুমতি নদী ও বিভিন্ন খাল-বিল থেকে মোট ১৩৫টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।  এসব জালের মোট দৈর্ঘ্য প্রায় ৩৫০০ মিটার বলে জানিয়েছে মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়। 

পরে উদ্ধারকৃত জাল উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব জালের বাজার মূল্য ৫ লাখ টাকা। 

এসময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার প্রমূখ উপস্থিত ছিলেন।

টুঙ্গিপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় বলেন, মা ইলিশ সংরক্ষণ ও অবৈধ জাল বিরোধী অভিযানে দুই দিন ধরে বিভিন্ন বিল থেকে প্রায় ৩ হাজার ৫০০ মিটার চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য ৫ লাখ টাকা। পরে উদ্ধার করা জাল উপজেলা ও ইউনিয়ন পরিষদের চত্বরে পুড়িয়ে দেয়া হয়। দেশি মৎস্য সম্পদ রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬