ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২৫০টি নিষিদ্ধ জাল জব্দ

১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৩ PM
ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়

ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয় © টিডিসি

ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে ১১টি অবৈধ বাঁধ উচ্ছেদ করা হয়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. গোলাম সরোয়ার।

অভিযানটি সদর উপজেলার বালিয়াডাঙ্গা খাল, পন্ডিতপুর, নবগঙ্গা নদী, বেগবতী নদী, যশাই খাল, নারিকেলবাড়িয়া, সোনাতনপুর অংশের ঝাপাই খাল, পুটিয়ার বিল, ফটকি নদীর দিঘিরপাড় ও বামনআইল ঝাফর বিলসহ বিভিন্ন এলাকায় পরিচালিত হয়। অভিযানে জব্দকৃত জাল পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার জানান, দেশি মাছের প্রজনন ও বংশবৃদ্ধি রক্ষার লক্ষ্যে এসব নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। একই সঙ্গে নদী ও খালের স্বাভাবিক পানিপ্রবাহে বাধা সৃষ্টি করে এমন সব অবৈধ বাঁধ উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে।

টানা দুই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ফেনীতে, হাসপা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাবির শহীদ সালাম-বরকত হল সংসদের উদ্যোগে জিমনেসিয়াম চালু
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে জাবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাসার সামনেই দাঁড়িয়ে ছিলেন, উপর থেকে সিলিন্ডার পড়ে প্রাণ …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9