ঈদযাত্রা নিরাপদ করতে গাজীপুরে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে পুলিশের মতবিনিময়

১০ মার্চ ২০২৬, ০৫:০৪ PM
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন © সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে পরিবহন মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) গাজীপুরে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন। সভায় তিনি ঈদ সামনে রেখে সড়কে যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার বলেন, ঈদ উপলক্ষে মহাসড়কে ঘরমুখী মানুষের চাপ বাড়বে। তাই যানজট নিরসন, সুষ্ঠু পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে পরিবহন মালিক ও শ্রমিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে জেলা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবু খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মাহবুবুর রহমানসহ গাজীপুরের বিভিন্ন পরিবহন মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা।

রোহিঙ্গা ক্যাম্পের ওয়াশরুম থেকে এএসআইয়ের মরদেহ উদ্ধার
  • ০৮ আগস্ট ২০২৬
বুটেক্সে সব ধরনের সভা-সমাবেশ ও জনসংযোগ নিষিদ্ধ
  • ০৮ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই নারী সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে মিনিস্টার পা…
  • ০৮ আগস্ট ২০২৬
ভাতা পাইয়ে দিতে টাকা আদায়, পদ হারালেন বিএনপির ২ নেতা
  • ০৮ আগস্ট ২০২৬
রবিবার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আ…
  • ০৮ আগস্ট ২০২৬
জুনিয়র বৃৃত্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা, কোনদিন কোন বিষয়ের…
  • ০৮ আগস্ট ২০২৬