২০ লক্ষাধিক টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

২০ জুন ২০২৫, ০৭:২০ PM , আপডেট: ২০ জুন ২০২৫, ১০:৩০ PM
২০ লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০ লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ © টিডিসি

পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে ২০ লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। শুক্রবার (২০ জুন) দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী।

উপজেলার নিমাইচড়া ইউনিয়নের আত্রাই নদী ও ছাওয়ালদহ বিলে পরিচালিত এ অভিযানে অংশ নেয় উপজেলা মৎস্য অফিসের একটি টিম। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পাঁচ ঘণ্টাব্যাপী অভিযানে ৫০০ পিস চায়না দুয়ারি জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লক্ষাধিক টাকা। পরে এসব জাল নিমাইচড়া ইউনিয়নের ধরমগাছা ব্রিজ সংলগ্ন এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার এবং চাটমোহর থানা পুলিশের একটি দল।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, ‘দেশীয় প্রজাতির মাছের উৎপাদন রক্ষা ও বৃদ্ধি করতে এই ধরনের নিষিদ্ধ জালের ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় আমরা এই অভিযান পরিচালনা করেছি। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

পোল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৬, বাড়িতে মিলল আরও ৩ মরদ…
  • ০৮ নভেম্বর ২০২৬
অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের আলটিমেটামের শে…
  • ০৮ নভেম্বর ২০২৬
এক রাতে রাজধানীর ৬ স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, গাড়িতে …
  • ০৮ নভেম্বর ২০২৬
নেতানিয়াহুকে সরিয়ে প্রধানমন্ত্রী হচ্ছেন আইজেনকোট, পেলেন সরক…
  • ০৮ নভেম্বর ২০২৬
ভবন নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারে আপত্তি, মুক…
  • ০৮ নভেম্বর ২০২৬
টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা ধ্বংস করল যৌথবাহিনী
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950