গোপালগঞ্জে ২ হাজার মিটার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

২৯ আগস্ট ২০২৫, ০৫:৪২ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০৭:৪১ AM
চায়না দুয়ারি জাল পোড়ানো হচ্ছে

চায়না দুয়ারি জাল পোড়ানো হচ্ছে © টিডিসি

দেশি মৎস্য সম্পদ রক্ষার্থে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিভিন্ন বিল থেকে দুই হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। পরে টুঙ্গিপাড়ার ইউএনও ফারজানা আক্তারের উপস্থিতিতে জব্দ করা জাল পাটগাতী ও গোপালপুর ইউনিয়ন পরিষদের মাঠে পুড়িয়ে ধ্বংস করা হয়।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পাটগাতী ও গোপালপুর ইউনিয়নের বিভিন্ন বিল থেকে এসব জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।

এ তথ্য নিশ্চিত করে সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় বলেন, দেশি মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পৃথক অভিযানে বিভিন্ন বিল থেকে দুই হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা। আগামী দিনেও মৎস্য বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬