বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত

০৩ অক্টোবর ২০২৫, ১০:০৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে বজ্রপাতে রফিকুল ইসলাম (৩৫) নামের এক যুবকের নিহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে  উপজেলার লংগাইর ইউনিয়নের পূর্ব গোলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
 
রফিকুল একই এলাকার মো. আব্দুল খালেকের ছেলে।
 
জানা যায়, বিকেলে বাড়ির পাশের বিলে রফিকুল মাছ ধরতে গিয়েছিলেন। এ সময় ব্রজপাতে রফিকুল ঘটনাস্থলেই মারা যায়।
 
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রফিকুলের মৃত্যু হয়েছে।
 
এ বিষয়ে পাগলা থানাপ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, বিষয়টি তার জানা নেই। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজ নেবেন বলে জানান তিনি।

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬