ময়মনসিংহে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিলে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মো. জামাল মিয়া (৩৫) নামের এক কৃষক মারা গেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরলক্ষ্মীদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত জামাল উদ্দিন ওই এলাকার শিরু মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, মো. জামাল উদ্দিন দুপুরের দিকে বাড়ির পাশে গরুর খাবারের জন্য বিলে ঘাস কাটতে যান। তখন বজ্রপাতে তিনি ঘটনা স্থলেই গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন খবর পেয়ে উদ্ধার করে বাড়ি আনার সময় তার মৃত্যু হয়।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দীন মাহমুদ বলেন, ‘খবর পেয়েছি, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬