কচুর লতি তুলতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু 

২৫ জুলাই ২০২৫, ০৮:১৩ AM , আপডেট: ২৫ জুলাই ২০২৫, ০৩:২৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নেত্রকোণার বারহাট্টা উপজেলায় কচুর লতি তুলতে গিয়ে বজ্রপাতে ইছাক (১২) নামের এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(২৪ জুলাই)  সকালে উপজেলার আসমা ইউনিয়নের গাভারকান্দা গ্রামে বজ্রপাতের ঘটনাটি ঘটে। নিহত ইছাক গাভারকান্দা গ্রামের ফজু রহমানের ছেলে এবং গাভারকান্দা হাফিজিয়া মাদরাসার ছাত্র। 

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে ইছাক বাড়ির সামনের জমি হইতে কচুর লতি তুলতে গিয়েছিল।এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। পরে বজ্রপাতে আহত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ইছাকের এ অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।

উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান জানান, আসমা ইউনিয়নে গাভারকান্দা গ্রামে বজ্রপাতে শিশু নিহতের ঘটনাটি আমি শুনেছি। খুবই হৃদয় বিদারক ঘটনা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোকাহত পরিবারটিকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।

জাতীয় নিরাপত্তা এখন তিনটি মূল ভিত্তির ওপর নির্ভরশীল: প্রতির…
  • ১২ অক্টোবর ২০২৬
যে ৫টি প্রশ্নের উত্তর গুগলে খুঁজতে ব্যস্ত থাকেন পুরুষেরা
  • ১২ অক্টোবর ২০২৬
২১ কোটির অর্ধেক পাঠ্যবই ছাপার কাজ পেল মাত্র ১৫ মুদ্রণ প্রতি…
  • ১২ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত
  • ১২ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি জার্নালের মোড়ক উন্মোচন 
  • ১২ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ এসিআই কোম্পানিতে, আবেদন ২৫ অক্টোবর পর্য…
  • ১২ অক্টোবর ২০২৬