ভোলার মনপুরায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ভোলার মনপুরায় গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার বিচ্ছিন্ন চর কলাতলি ইউনিয়নের জাহাঙ্গীরের খাল এলাকার-সংলগ্ন বিলে (ধান ক্ষেত) এ ঘটনা ঘটে।

নিহত কৃষক হলেন উপজেলার কলাতলি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জাহাঙ্গিরাখাল এলাকার বাসিন্দা মাহে আলম এর ছেলে মো. কামাল।

কলাতলি ইউনিয়নের ইউপি সদস্য মো. সাহাবুদ্দিন জানান, কামাল উদ্দিন সকালে তার গরুর জন্য বিলের মধ্যে ঘাস কাটতে যান। এ সময় হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাসা নিয়ে আসেন। 

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মনপুরা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি জানান, বজ্রপাতের নিহত পরিবারকে সরকারিভাবে সহযোগিতা করা হবে।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬