ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

০৪ জুলাই ২০২৫, ০৫:২৩ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ০৯:১০ AM
যশোর হাসপাতাল

যশোর হাসপাতাল © সংগৃহীত

যশোরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৪ জুলাই) জেলার সদর উপজেলার ইছালী ইউনিয়নের কামারগন্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। 

নিহত শিক্ষার্থীর নাম মিশকাত রহমান সুলতান (১২)। সে কামারগন্যা গ্রামের রাসেল হোসেনের ছেলে এবং উপজেলার ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ চালু হচ্ছে সেপ্টেম্বরে 

নিহতের মা সেলিনা বেগম বলেন, ‘স্কুল ছুটি থাকায় আজ সকালে বন্ধুদের সঙ্গে খেলতে যায় সুলতান। খেলার একপর্যায়ে আকাশ মেঘলা হয়ে বৃষ্টি শুরু হয়। এ সময় হঠাৎ করে বজ্রপাত হলে সে মাঠেই গুরুতর আহত হয়ে পড়ে যায়। 

পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জুবাইদা আফসানা তাকে মৃত ঘোষণা করেন।

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না, সকালে উঠতে কষ্ট—আপনার ‘দেহঘড়ি’ ঠিক আছে তো?
  • ০৭ অক্টোবর ২০২৬
কারিগরির ২১৪০ প্রতিষ্ঠানে পদ শূন্য, বদলি আবেদন নিয়ে সুখবর প…
  • ০৭ অক্টোবর ২০২৬
অধ্যাপক থেকে অফিস সহায়ক, মোট ২৩ পদে জনবল নিয়োগ দেবে কুমিল্ল…
  • ০৭ অক্টোবর ২০২৬
নির্বাচনে অংশগ্রহণ আর গণতন্ত্রের অংশীদারত্ব প্রতিষ্ঠা করা এ…
  • ০৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি, লাগবে ২ বছরের অভিজ্ঞতা
  • ০৭ অক্টোবর ২০২৬