স্কুলের পাশে কীটনাশক স্প্রে, হাসপাতালে ভর্তি ৮ শিক্ষার্থী

০২ জুলাই ২০২৫, ০৯:০৫ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:১১ PM
হাসপাতালে ভর্তি অসুস্থ শিক্ষার্থীরা

হাসপাতালে ভর্তি অসুস্থ শিক্ষার্থীরা © টিডিসি

যশোরের অভয়নগর উপজেলায় চাকই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জানালার পাশে কীটনাশক স্প্রে করেন এক ব্যাক্তি। এতে বিদ্যালয়ের ৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে, তাদের  হাসপাতালে ভর্তি করা হয়। আজ বুধবার (২ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। 

অসুস্থ শিক্ষার্থীরা হলো, চাকই পূর্ব পাড়া এলাকার তৌহিদুর রহমানের মেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী সানজিদা (১০), চাকই উত্তরপাড়া এলাকার ইসমাইল মীরে মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী ইয়াসমিন (৯), চাকই পূর্বপাড়া এলাকার সুইট বিশ্বাসের মেয়ে সাওদা ইসলাম (১০), শেখ সেলিমের মেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী সাদিয়া ইসলাম (১০)।

এ ছাড়াও রুখালী গ্রামের আলাউদ্দিন গাজীর মেয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রী উম্মে আয়মান (৯), চাকই মধ্যপাড়ার বিপ্লব শেখের মেয়ে তৃতীয় শ্রেনীর ছাত্রী মর্জিনা আক্তার বিলকিস ( ৮), চাকই পশ্চিম পাড়ার কামরুজ্জামানের মেয়ে তৃতীয় শ্রেনীর ছাত্রী ফারিয়া জামান (৮), চাকই পুর্বপাড়ার মাহবুব শেখের মেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী মোহনা খাতুন (১০)।

জানা গেছে, বুধবার দুপুরে চাকই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে টিফিন চলাকালীন সময়ে শিক্ষার্থীরা শ্রেণি কক্ষে অবস্থান করছিল। এসময় পার্শ্ববর্তী এলাকার জনৈক আবু বক্কার শেখের ছেলে ইসমাঈল শেখ স্কুলের জানালার পাশে কীটনাশক স্প্রে করে। এতে বিষের ক্রিয়া শিক্ষার্থীদের নাকে-মুখে গিয়ে মুহূর্তের মধ্যে তারা অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি টের পেয়ে স্কুলের সহকারী শিক্ষক শামিমা সুলতানা শিক্ষার্থীদের নিয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা উলাশীনী রায় বলেন, ‘আমার স্কুলের জানালার পাশে ইসমাঈল নামের এক ব্যক্তি বিষ স্প্রে করেছে। এতে স্কুলের আট শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। এমন ঘটনার পেছনে কোন অসৎ উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখা হবে। 

এদিকে এ ঘটনার পর থেকে অভিযুক্ত ইসমাঈল শেখ পলাতক রয়েছে। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া গেছে। 

এ বিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার মাহফুজুর রহমান সবুজ বলেন, ‘গুরুতর অসুস্থ অবস্থায় আট শিক্ষার্থীকে আমরা হাসপাতালে ভর্তি করেছি, চিকিৎসা চলছে সবাই এখন আশঙ্কা মুক্ত।’

ডাকসু থেকে জিন্নাহর ছবি সরানোর আল্টিমেটাম ছাত্রদলের, পদক্ষে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতি উপজেলায় একটি মাদ্রাসা জাতীয়করণের দাবি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
টেকনাফে মানব পাচারকারীদের ২০ আস্তানা গুঁড়িয়ে দিল পুলিশ-বিজি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডোপ টেস্টে ‘পজিটিভ’ পুলিশ সুপারকে সাময়িক বরখাস্ত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে পিএইচডির সুযোগ দিচ্ছে লন্ডনের ইমপেরিয়াল কলেজ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9