৮ হাজার টাকা করে পাচ্ছেন মাধ্যমিকের ৪ হাজার শিক্ষার্থী

২৭ জুন ২০২৫, ০৮:৪০ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৮:৩৫ AM
মাধ্যমিকের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন শিক্ষক

মাধ্যমিকের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন শিক্ষক © টিডিসি সম্পাদিত

২০২৪-২৫ অর্থবছরে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ অনুদানের টাকা দেবে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে ৪ হাজার ৪৭ শিক্ষার্থীকে মনোনীত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। সারা দেশে মনোনীত প্রত্যেক শিক্ষার্থীকে ৮ হাজার হাজার টাকা করে দেওয়া হবে।

বুধবার (২৫জুন) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (বাজেট শাখা) উপসচিব লিউজা-উল-জান্নাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ১০ হাজার টাকা করে পাচ্ছেন কলেজ-বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ২৭৪ শিক্ষার্থী

ইতিমধ্যে বিশেষ অনুদানের জন্য নির্বাচিত শিক্ষার্থী এ তালিকা প্রকাশ করেছে মন্ত্রণালয়। এর মধ্যে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থী- ২৪৫০ জন ও ৯ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী- ১৫৯৭ জনকে মনোনীত করা হয়েছে। মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদ-এর মাধ্যমে এই টাকা সরাসরি শিক্ষার্থীদের পৌঁছে দেওয়া হবে।

এছাড়াও বিশেষ অনুদানের জন্য স্নাতক পর্যায়ে ১ হাজার ২৭৪ শিক্ষার্থী ও একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী- ১৪২৮ জন শিক্ষার্থীকে মনোনীত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মনোনীত ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের তালিকা৯ম থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের তালিকা দেখুন।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9