১০ হাজার টাকা করে পাচ্ছেন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ২৭৪ শিক্ষার্থী

২৭ জুন ২০২৫, ০৮:০৯ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:৪৪ PM
বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ও লোগো

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ও লোগো © টিডিসি সম্পাদিত

২০২৪-২৫ অর্থবছরে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ অনুদানের  টাকা দেবে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে ১ হাজার ২৭৪ শিক্ষার্থীকে মনোনীত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। সারা দেশে মনোনীত প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার হাজার টাকা করে দেওয়া হবে।

বুধবার (২৫জুন) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (বাজেট শাখা) উপসচিব লিউজা-উল-জান্নাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইতিমধ্যে বিশেষ অনুদানের জন্য নির্বাচিত শিক্ষার্থী এ তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদ-এর মাধ্যমে এই টাকা সরাসরি শিক্ষার্থীদের পৌঁছে দেওয়া হবে।

এছাড়াও বিশেষ অনুদানের জন্য ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থী- ২৪৫০ জন, ৯ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী- ১৫৯৭ জন, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী- ১৪২৮ জন শিক্ষার্থীকে মনোনীত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মনোনীত শিক্ষার্থীদের তালিকা দেখতে ক্লিক করুন।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬