জাপান-ওয়ার্ল্ড ব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপে পড়ুন বিশ্বসেরা ১৯ বিশ্ববিদ্যালয়ে

১০ মে ২০২৫, ০৯:২৮ AM , আপডেট: ১১ মে ২০২৫, ০২:৩২ AM

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে জাপান ও বিশ্বব্যাংক। ‘জয়েন্ট জাপান ওয়ার্ল্ড ব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপ’ এর আওতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এ স্কলারশিপ প্রদান করা হবে। এ স্কলারশিপের আওতায় অক্সফোর্ড, হার্ভার্ড, কলম্বিয়া, স্ট্যানফোর্ডসহ বিশ্বের সেরা ১৯টি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর সম্পন্ন করা যাবে। বাংলাদেশসহ বিশ্বব্যাংকের তালিকাভুক্ত উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীরা এ স্কলারশিপে আবেদনের সুযোগ পাবেন।

প্রতিবছর শিক্ষার্থীদের দুটি সময়ে এই স্কলারশিপের জন্য আবেদনের সুযোগ দেওয়া হয়। বর্তমানে অ্যাপ্লিকেশন উইন্ডো-২-এর আবেদনগ্রহণ চলমান রয়েছে। আবেদনের শেষ সময় ২৪ মে ২০২৫ পর্যন্ত।

সুযোগ-সুবিধা—

*সম্পূর্ণ টিউশন ফি মুক্ত;

*বিমানে আসা-যাওয়ার খরচ দেবে;

*চিকিৎসা বিমা সুবিধা দেবে;

*মাসিক উপবৃত্তি দেবে (আবাসন, খাবার ও বই ক্রয়ের ব্যয় বহন করা যাবে);

আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

আবেদনের যোগ্যতা—

*বিশ্বব্যাংকের সদস্যভুক্ত উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে;

*কোনো উন্নত দেশের দ্বৈত নাগরিকত্ব থাকা যাবে না;

*সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে;

*আবেদনের তারিখের ন্যূনতম ৩ বছর আগে স্নাতক সম্পন্ন করতে হবে;

*স্নাতকের পর ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

*উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে হবে;

*সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে;

আরও পড়ুন: বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

নিজে বহন করতে হবে যেসব খরচ—

*ভিসা আবেদনের খরচ;

*পরিবারের সদস্যদের খরচ;

*অতিরিক্ত একাডেমিক কোর্স বা প্রশিক্ষণ খরচ;

*স্টাডি প্রোগ্রাম চলাকালীন অতিরিক্ত ভ্রমণ;

*গবেষণাবিষয়ক খরচ, সম্পূরক শিক্ষা উপকরণ, ফিল্ড ট্রিপ, ওয়ার্কশপ/সেমিনারে অংশগ্রহণ বা ইন্টার্নশিপ ও শিক্ষাগত সরঞ্জাম। যেমন কম্পিউটার;

*আবাসিক পারমিট ফি;

আরও পড়ুন: স্কলারশিপে পড়ুন মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে, বছরে মিলবে ৪৬ লাখ টাকা

আবেদন যেভাবে—

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এখানে ক্লিক করুন। 

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ২৪ মে ২০২৫;

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9