আওয়ামী লীগ নিষিদ্ধে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল

১০ মে ২০২৫, ০৪:৩৭ PM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৫:১৪ PM
আওয়ামী লীগ নিষিদ্ধে তাৎক্ষণিক আনন্দ মিছিল বের করেন শিক্ষার্থীরা

আওয়ামী লীগ নিষিদ্ধে তাৎক্ষণিক আনন্দ মিছিল বের করেন শিক্ষার্থীরা © টিডিসি ফটো

গণহত্যাকারী দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আনন্দ মিছিল করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীরা। শনিবার (১০ মে) রাত ১১ টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের হল চত্বর থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের লেক পাড়, মেয়েদের হলগেট, অ্যাকাডেমিক ভবন, প্রশাসনিক ভবনের সামনে দিয়ে প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে শেষ হয়।

এ সময় মিছিলে শিক্ষার্থীরা, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর; এই মাত্র খবর এলো, আওয়ামী লীগ নিষিদ্ধ হলো; ২৪ এর বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই; আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান; শেখ হাসিনার দালালেরা হুঁশিয়ার সাবধানসহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। 

ক্যাম্পাসে অবস্থান করা আওয়ামী দোসরদের হুঁশিয়ার দিয়ে বিশ্ববিদ্যালয়ের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু দারদা বলেন, অবশেষে ২৪-এর আন্দোলনে বিপ্লবীদের চাওয়া পূরণ হয়েছে। ছাত্রজনতাকে গণহত্যাকারী স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। এর সাথে এও বলতে চাই, যারা ইনিয়ে-বিনিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের আন্দোলনে অংশ নেয়নি তারা ওই ফ্যাসিস্টেরই দোসর। আজ ছাত্রজনতা তাদেরকে ধিক্কার জানিয়েছে। এই ফ্যাসিস্টদেরকে আর এই বিশ্ববিদ্যালয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষকদের মধ্যে লুকিয়ে থাকা আওয়ামী দালালদের হুঁশিয়ার দিয়ে তিনি আরও বলেন, যারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বসে বিগত সময়ে আওয়ামী লীগের দালালি করেছেন, তাদের সবাইকে টেনে বের করা হবে। প্রত্যেককে এই বিশ্ববিদ্যালয় থেকে বের করে ফ্যাসিস্ট মুক্ত করা হবে। এই বিশ্ববিদ্যালয়ে আওয়ামী দালালদের কোনো স্থান হবে না।

 

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬