জুলাই ঘোষণাপত্র ছাড়া রাজপথ ছাড়বেন না আন্দোলনকারীরা

১০ মে ২০২৫, ০৭:১১ PM , আপডেট: ১১ মে ২০২৫, ০২:৩২ AM
এখনো রাজপথ ছাড়েননি আন্দোলনকারীরা

এখনো রাজপথ ছাড়েননি আন্দোলনকারীরা © সংগৃহীত

জুলাই ঘোষণাপত্র ছাড়া আন্দোলনকারীরা ঘরে ফিরে যাবে না বলে শাহবাগ অবস্থান কর্মসূচি থেকে ঘোষণা দিয়েছেন  আন্দোলনকারীরা। শনিবার (১০ মে) রাত ১১টা ৪৫ মিনিটে এ ঘোষণা দেন আন্দোলনকারীরা।

এর আগে রাত সাড়ে দশটায় আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে ইন্টারকন্টিনেন্টাল মোড় ছেড়ে শাহবাগে অবস্থান নেন আন্দোলনকারীরা।

জানা গেছে, শনিবার (১০ মে) রাত ১১টার দিকে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য জানান। এ সময় তিনি লিখিত বিবৃতি পড়ে শোনান।

পরে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয়। এতে বলা হয়, আজকের উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কোনও রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।

বিবৃতিতে আরও বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ আওয়ামী লীগ এর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

‘‘এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।’’

বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9