‘দেশের ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই’

১০ মে ২০২৫, ০৪:৩৫ AM , আপডেট: ১৯ জুন ২০২৫, ০৭:১২ AM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার © সংগৃহীত

দেশের প্রায় ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। আজ শনিবার (১০ মে) সকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাল্টিপারপাস কনফারেন্স হলে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের প্রায় ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে, যা প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। এছাড়া শিক্ষা খাতে বাণিজ্যিকীকরণের প্রবণতা বাড়ায় শিক্ষার প্রকৃত মান হ্রাস পাচ্ছে। এরই ফলে অনেক শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করলেও, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছেন না।

এ সময় ১৪টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এবং শিক্ষার্থীদের ক্রীড়া, সংস্কৃতি ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতার ১৮টি ক্যাটাগরিতে (বালক ও বালিকা) প্রথম স্থান অধিকারীদের প্রাথমিক শিক্ষা পদক দেওয়া হয়।

ব্যক্তি পর্যায়ে শ্রেষ্ঠ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হয়েছেন শেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওবায়দুল্লাহ, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) শ্রেষ্ঠ সুপারিনটেনডেন্ট হয়েছেন টাঙ্গাইল পিটিআইর সুপারিনটেনডেন্ট মুহাম্মদ রফিকুল ইসলাম ও শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার হয়েছেন নীলফামারীর সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার। 

চাঁদা না দেওয়ায় যুবদল কর্মীকে কোপানোর অভিযোগ সাবেক ছাত্রলীগ…
  • ৩১ আগস্ট ২০২৬
সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, পাওনা চাইতে গিয়ে বাবা-ছেলেস…
  • ৩১ আগস্ট ২০২৬
জুডিশিয়াল সার্ভিসের জন্য আলাদা হবে বেতন স্কেল
  • ৩১ আগস্ট ২০২৬
সিপিএলে দল পেলেন মিরাজ
  • ৩১ আগস্ট ২০২৬
দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম পরিবর্তন
  • ৩১ আগস্ট ২০২৬