হালচাষ দিতে গিয়ে বজ্রপাতে পাওয়ার টিলার চালকের মৃত্যু

২৪ জুলাই ২০২৫, ১২:৪২ PM , আপডেট: ২৫ জুলাই ২০২৫, ১০:৫৩ AM
নিহত সুজন মিয়া

নিহত সুজন মিয়া © টিডিসি

শেরপুরের নকলা উপজেলায় হালচাষ দিতে গিয়ে বজ্রপাতে সুজন মিয়া (২০) নামে এক পাওয়ার টিলার চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পলাশকান্দি গ্রামের মোজাকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সুজন একই গ্রামের ফয়জল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর থেকে নিজ জমিতে আমন ধান রোপণের জন্য পাওয়ার টিলার দিয়ে হালচাষ করছিলেন সুজন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলেও তিনি কাজ চালিয়ে যান। সকাল সাড়ে ৭টার দিকে হালচাষরত অবস্থায় হঠাৎ তার ওপর বজ্রপাত হলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুজনের অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চিকিৎসাসেবায় হয়রানি ও যন্ত্রপাতি অচলের অভিযোগ, দিনাজপুর মেড…
  • ১১ নভেম্বর ২০২৬
পিট হেগসেথকে অভিশংসনের প্রস্তাব ঠেকিয়ে দিল রিপাবলিকানরা
  • ১১ নভেম্বর ২০২৬
উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে বাধা কাটল, ৫৫ পদ সংরক্ষণের ন…
  • ১১ নভেম্বর ২০২৬
নির্বাচন ছাড়াই ‘জাতীয়তাবাদী’ ইন্টার্নরা মিলে আইডিএ গঠন, আছে…
  • ১১ নভেম্বর ২০২৬
বড় সুখবর পেলেন তাওহীদ হৃদয়
  • ১১ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় রাজশাহী বিভাগের ২৩ প্রতিষ্ঠান, ৯টিই বগুড়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950