বজ্রপাতে জামায়াত নেতার মৃত্যু

২০ মে ২০২৫, ০৩:১৮ PM , আপডেট: ২০ মে ২০২৫, ০৫:০৩ PM
রুম্মান মিয়া লিমন

রুম্মান মিয়া লিমন © সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুরে বিয়ের মাত্র ১৪ দিনের মাথায় বজ্রপাতে রুম্মান মিয়া লিমন (২২) নামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) সকালে উপজেলার ইদিলপুর ইউনিয়নের তাজনগর এলাকার একটি কৃষি মাঠে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত রুম্মান মিয়া লিমন তাজনগর পশ্চিমপাড়া গ্রামের হবিবর রহমানের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড জামায়াতে ইসলামীর পাঠাগার ও সাহিত্য বিষয়ক সম্পাদক।

পরিবার ও স্থানীয় সূত্রে জানান, মাত্র ১৪ দিন আগে ধুমধাম করে লিমনের বিয়ে হয়। জীবনের নতুন অধ্যায় শুরুর দিনগুলো আনন্দে কাটছিল দিনগুলো। মঙ্গলবার সকালে তিনি নববধূকে ঘরে রেখে বাবা-মায়ের সঙ্গে জমিতে বরবটি তুলতে যান। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে লিমনের মৃত্যু হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইদিলপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য মোকলেছুর রহমান বলেন, নতুন বউ রেখে লিমনের এমন মৃত্যু শুধু পরিবার নয়, পুরো গ্রামবাসীর জন্যই গভীর বেদনার। 

এ বিষয়ে ইদিলপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. শফিউল ইসলাম জানান, আজ বাদ আসর চণ্ডিপাড়া ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

ভারত সফরে তারকায় ঠাসা স্কোয়াড ঘোষণা উরুগুয়ের
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
একমাত্র সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৯০০ শয্যার হাসপাতালে ৫০০ শয্যার জনবল, রোগী ভর্তি সাড়ে ৩ হা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল ও লোডশেডিংয়ে অতিষ্ঠ? সোলার সিস্টেম কতটা কার্যকর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ইনচার্জ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ১০, আবেদন ৩ অক্টোবর পর্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬