ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে স্বামীর মৃত্যু, গুরুতর আহত স্ত্রী

০২ অক্টোবর ২০২৫, ০৯:৫২ PM
ফাইল ছবি

ফাইল ছবি © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নজর আলী মিয়া নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী জোহরা খাতুন। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের মোক্তারামপুর গ্রামের কান্দাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে নজর আলী মিয়া ও তার স্ত্রী বিলে মাছ ধরতে যান। এ সময় আকস্মিক বজ্রপাত হলে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সলিমগঞ্জ অলিউর রহমান জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নজর আলী মিয়াকে মৃত ঘোষণা করেন। 

আহত অবস্থায় জোহরা খাতুনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। 

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম জানান, বজ্রপাতে একজন নিহত হয়েছেন এবং অপরজন চিকিৎসাধীন। নিহত ব্যক্তির মরদেহ বিকেলে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে উধাও প্রেমিক, বিয়ের দাবিত…
  • ১২ অক্টোবর ২০২৬
ভিসা জটিলতায় ম্যাচ কমল বাংলাদেশের
  • ১২ অক্টোবর ২০২৬
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ
  • ১২ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথ ছাড়াও যে দুজনকে হঠাৎ ঢোকানো হলো, সেটা তো সাধার…
  • ১২ অক্টোবর ২০২৬
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েলের উত্তরাঞ্চল, আহত ২০ জন
  • ১২ অক্টোবর ২০২৬
পরিবার বিএনপি হওয়ায় পুলিশের চাকরি হয়নি , নিরঞ্জন রায় বাদ এ…
  • ১২ অক্টোবর ২০২৬