সন্ধ্যার মধ্যে চার বিভাগে ভারী বৃষ্টির আভাস

১৪ আগস্ট ২০২৫, ০৮:৫০ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০২:৩৫ PM
চার বিভাগে ভারী বৃষ্টির আভাস

চার বিভাগে ভারী বৃষ্টির আভাস © ফাইল ফটো

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টার মধ্যে দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এতে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, একই সময়ের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যার পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে এ সময়েও রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনার কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত কৃষি ও পরিবেশের জন্য ইতিবাচক হলেও, কিছু এলাকায় জলাবদ্ধতা ও নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে জবি শিক্ষার্থীকে মারধর করে প…
  • ০২ নভেম্বর ২০২৬
ইলানের মাকে হারাতে চাই না!
  • ০২ নভেম্বর ২০২৬
নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন …
  • ০২ নভেম্বর ২০২৬
গাকৃবিতে শিল্প-সহযোগিতা ও ক্যারিয়ার গঠনে দিনব্যাপী সেমিনার
  • ০২ নভেম্বর ২০২৬
ইউআইইউর সহযোগিতায় জামালপুরে ‘রোবো ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত
  • ০২ নভেম্বর ২০২৬
এলপি গ্যাসে আরও একলাফ, বাড়ল ২২৩ টাকা
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950