ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া

১৭ মার্চ ২০২৬, ১২:৩৫ PM
ঈদের নামাজ শেষে কোলাকুলি

ঈদের নামাজ শেষে কোলাকুলি © সংগৃহীত

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ মার্চ অথবা ২১ মার্চ দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। আজ থেকে সরকারি ছুটি শুরু হওয়ায় রাজধানী থেকে ঘরমুখী মানুষের ঢল নেমেছে। তবে ঈদযাত্রায় এবং ঈদের দিন দুশ্চিন্তার কারণ হতে পারে বৈরী প্রকৃতি।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে এমন তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আগামী ৫ দিনের এই পূর্বাভাসে বলা হয়েছে, ২০ মার্চ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওদিন সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের বেলা তাপমাত্রা সামান্য কমতে পারে।

এতে আরও বলা হয়, ২১ মার্চও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

ঈদের আগের দিনগুলোতেও ১৭ থেকে ১৯ মার্চ দেশের প্রায় সব বিভাগেই ঝড়-বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

৫ পদে জনবল নিয়োগ দেবে কর অঞ্চল রংপুর 
  • ০৫ অক্টোবর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতকে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিয়ের পিঁড়িতে বসার আগেই মৃত্যু, নিথর দেহে সিঁদুর পরিয়ে স্ত্…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিছু শিক্ষার্থী উসকানিমূলক বক্তব্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ …
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের কারণ জানিয়ে ফেসবুকে পোস্ট প্রীতম-শেহতাজের
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১৪ ঘণ্টায়ও হয়নি তদন…
  • ০৫ অক্টোবর ২০২৬