রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি

১৩ আগস্ট ২০২৫, ০৯:১৯ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০৭:৩৯ AM
 বৃষ্টি

বৃষ্টি © সংগৃহীত

সকাল থেকেই রাজধানী ঢাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি। বৃষ্টির পাশাপাশি আকাশে জমেছে কালো মেঘ। গত কয়েকদিনের ভ্যাপসা গরমে জনজীবনে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। বুধবার (১৩ আগস্ট) ভোর থেকে ‍যাত্রাবাড়ী, খিলগাঁও, মিরপুর, বারিধারা, উত্তরা, শ্যামলীসহ ঢাকার প্রায় এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টির খবর পাওয়া যায়। বৃষ্টির সঙ্গে হালকা বাতাসও রয়েছে।

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

গতকাল (মঙ্গলবার) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার রাতে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া রংপুর, বাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। 

ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে …
  • ০৪ অক্টোবর ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই কিশোরের জামিন নাকচ, বিচারক বললেন, ‘সমাজের জন্য নেগেটিভ …
  • ০৪ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে ব্যর্থতা, কারণ খুঁজতে বিশেষ মূল্যায়ন কমিটি
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬
তিন মাদ্রাসা সুপারকে শোকজ
  • ০৪ অক্টোবর ২০২৬