দেশের আট বিভাগেই বৃষ্টির আভাস

০৮ আগস্ট ২০২৫, ০২:৪৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০৮:৫০ AM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © সংগৃহীত

দেশে ফের বেড়েছে বৃষ্টির প্রবণতা। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানী ঢাকাসহ খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ এলাকা এবং উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার (৮ আগস্ট) আবহাওয়া অফিসের এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ বিস্তৃত হয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আজ (শুক্রবার) সকাল ৯টা থেকে শুরু হওয়া পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

শনিবার (৯ আগস্ট) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ সময় তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রবিবার (১০ আগস্ট) থেকে ১১ ও ১২ আগস্ট পর্যন্ত একই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেটের বহু স্থানে এবং রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও ঢাকার কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

১২ আগস্ট অর্থাৎ পঞ্চম দিনে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। সেদিন দেশের আটটি বিভাগের প্রায় সব এলাকাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময়জুড়ে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬