শিক্ষক মারধরের মামলায় সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

৩০ আগস্ট ২০২৫, ০৭:৪১ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২২ PM
গ্রেপ্তারকৃত মোজাম্মেল প্যাদা

গ্রেপ্তারকৃত মোজাম্মেল প্যাদা © টিডিসি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে সহকারী শিক্ষক আবু হানিফ মোল্লাকে মারধরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মোজাম্মেল প্যাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার  (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে গলাচিপা  উপজেলার পৌরশহরে  বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মোজাম্মেল প্যাদা রাঙ্গাবালীর চরবেষ্টিত ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

এর আগে গত ২৭ আগস্ট শিক্ষক আবু হানিফের স্ত্রী আসমা বেগম বাদী হয়ে রাঙ্গাবালী থানায় মামলা দায়ের করেন। মামলায় মোজাম্মেল প্যাদাকে প্রধান আসামি করে নামীয় ৬ জন ও অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করা হয়।

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ ওসি মো. শামীম হাওলাদার জানান, মামলার পর থেকেই একটি চৌকস পুলিশ দল আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে। প্রধান আসামিকে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হবে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। 

উল্লেখ্য, গত ২৪ আগস্ট রাতে চরবেষ্টিন বাজার এলাকায় শিক্ষক আবু হানিফের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই শিক্ষক-শিক্ষার্থীরা অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে একাধিকবার মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছিল।

শিক্ষকদের বদলি আবেদনের ফলাফল কবে, যা বলছেন কর্মকর্তারা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অনুমোদনের দুই সপ্তাহ পরও হয়নি পে-স্কেলের গেজেট, যা বলছেন কর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবি ছাত্রদল নেতার বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা দাবির অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগ এমপি আনারকে তার আশপাশের বন্ধুরাই হত্যা করেছে: রাশেদ খ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9