প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা প্রকাশ, দেখুন এখানে

২৯ আগস্ট ২০২৫, ০৯:০৯ AM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৭ AM
সরকারি প্রাথমিক বিদ্যালয়

সরকারি প্রাথমিক বিদ্যালয় © টিডিসি সম্পাদিত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২৫’ গেজেট আকারে প্রকাশ করেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রকাশিত নতুন এই বিধিমালায় সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আনা হয়েছে অনেক পরিবর্তন। সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩২ বছর এবং দীর্ঘদিন ধরে চলা ৮০ শতাংশ নারী ও পোষ্য কোটার বিধান বাতিল করা হয়েছে।

নতুন বিধিমালায় বলা হয়েছে, উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে সহকারী শিক্ষক পদে ৯৩ শতাংশ নিয়োগ হবে পুরোপুরি মেধার ভিত্তিতে। এছাড়া প্রধান শিক্ষকের ৮০ শতাংশ পদে সহকারী শিক্ষকদের পদোন্নতির সুযোগ রাখা হয়েছে, যা আগে ছিল ৬৫ শতাংশ। বাকি ২০ শতাংশ প্রধান শিক্ষক সরাসরি নিয়োগের মাধ্যমে নিয়োগ পাবেন। তবে পদোন্নতিযোগ্য প্রার্থী না থাকলে ওই পদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা যাবে।

বিধিমালায় এবার শরীরিক শিক্ষা ও সঙ্গীত বিষয়েও সহকারী শিক্ষক পদ অন্তর্ভুক্ত করা হয়েছে। সরাসরি নিয়োগযোগ্য ৯৩ শতাংশ পদের মধ্যে ২০ শতাংশ পদ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের এবং ৮০ শতাংশ অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের মধ্য থেকে পূরণ করা হবে।

নির্দিষ্ট কোটাগুলোর মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ১ শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ১ শতাংশ। এসব কোটায় প্রার্থী না থাকলে মেধা অনুযায়ী অন্য প্রার্থীদের মধ্য থেকে নিয়োগ দেওয়া হবে।

বিধিমালায় আরও বলা হয়েছে, শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকলে প্রার্থী প্রাথমিক বিদ্যালয়ের কোনো শিক্ষক পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন না। নিয়োগ কার্যক্রম উপজেলা ও থানাভিত্তিকভাবে সম্পন্ন করা হবে।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬