চলতি সপ্তাহেই প্রাথমিকে সাড়ে ১৩ হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

২৪ আগস্ট ২০২৫, ১১:০৮ AM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৯:৫২ AM
শ্রেণিকক্ষে শিক্ষক

শ্রেণিকক্ষে শিক্ষক © সংগৃহীত

চলতি সপ্তাহেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান। শনিবার (২৩ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এমন তথ্য জানান।

আবু নূর মো. শামসুজ্জামান বলেন, ‘বর্তমানে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ১৩ হাজারের কিছু বেশি সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে। এ পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের আইনগত বাধাও নেই। নিয়োগবিধিতে কিছুটা সংশোধন করার প্রস্তাবনা ছিল। সেটি অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি আরও বলেন, ‘আমরা একটি পরিকল্পনা হাতে নিয়েছে। তাতে চলতি আগস্ট মাসেই অর্থাৎ, আগামী সাতদিনের মধ্যে সাড়ে ১৩ হাজার শিক্ষক পদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবো। আগামী ডিসেম্বরের মধ্যে নিয়োগের সব ধরনের কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে। এটা করা গেলে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কমবে।’

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন পোদ্দার। তিনি বলেন, শুধু হাওরাঞ্চলে নয়, দেশের বিভিন্ন চরাঞ্চল, প্রত্যন্ত এলাকা; এমনকি গ্রাম হলেই সেখানে শিক্ষকরা আর থাকতে চান না। তারা শহরে বদলি নিতে চান। নানা মাধ্যমে তদবির করেন। এতে বদলি-তদবিরের চাপ বাড়ে। এটা আমাদের ব্যাপক সমস্যার মুখে ফেলে। এটা আসলে আমাদের সামাজিক ও রাজনৈতিক সমস্যা।

ময়মনসিংহ রেলপথে তিন মাসে ৫ বার ট্রেন লাইন, ২২ যান্ত্রিক ত্র…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্কুলে হামলা, প্রধান শিক্ষককে মারধ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকরাও নতুন কাঠামোতে বেতন পাবেন: শিক্ষামন্ত্রী
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬