পুকুরে গোসল করতে নেমে চবি শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু

১৭ আগস্ট ২০২৫, ০১:৩৭ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ০৭:২০ AM
পুকুরে গোসল করতে নেমে নিহত ২

পুকুরে গোসল করতে নেমে নিহত ২ © সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে পুকুরে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।

মৃতদের মধ্যে রয়েছেন ছদাহা ইউনিয়নের মৃত সিরাজুল ইসলামের মেয়ে হুজাইরা নূর (৮) এবং উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মনু ফকিরহাট এলাকার জয়নাল আবেদীনের মেয়ে আফিফা আবেদীন (২২)। আফিফা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, আফিফা খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। শনিবার বিকেলে খালাতো বোন হুজাইরার সঙ্গে পুকুরে গোসল করতে নেমে হঠাৎ হুজাইরাকে পানিতে ডুবতে দেখে তাকে বাঁচাতে গিয়ে দুজনেই পানিতে ডুবে যান।

স্থানীয় ইউপি সদস্য মুজিবর রহমান বলেন, ‘পুকুরে গোসল করতে নেমেছিল দুজন। অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬