চবি সাংবাদিক সমিতির নেতৃত্বে জানে আলম-মাহফুজ

২২ মে ২০২৫, ০৪:০৭ PM , আপডেট: ২২ মে ২০২৫, ০৫:৩৮ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যনির্বাহী কমিটি-২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যনির্বাহী কমিটি-২০২৫ © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যনির্বাহী কমিটি-২০২৫ নির্বাচনে সভাপতি পদে বাংলাদেশ প্রতিদিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. জানে আলম এবং সাধারণ সম্পাদক পদে ৭১ টিভির প্রতিনিধি মাহফুজ শুভ্র নির্বাচিত হয়েছেন।

বুধবার (২২ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে ভোট গণনার পর ফলাফল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার প্রক্টর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।  

কার্যনির্বাহী পরিষদের ৮ পদের বিপরীতে এবার নির্বাচনে অংশ নিয়েছেন ১৫ জন প্রার্থী। কমিটির অন্য পদগুলোতে নির্বাচিত হয়েছেন: সহ-সভাপতি পদে দ্য ডেইলি ক্যাম্পাস প্রতিনিধি সুমন বাইজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রেফায়েত উল্ল্যাহ রুপক, দপ্তর ও প্রচার সম্পাদক পদে দ্য ডেইলি সান প্রতিনিধি সোহেল রানা, অর্থ ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মুহাম্মদ মুনতাজ আলী, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে দৈনিক কালবেলার মো. জাহিদুল হক এবং নির্বাহী সদস্য পদে ঢাকা পোস্টের প্রতিনিধি মো. আতিকুর রহমান।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। এছাড়া নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সহকারী প্রক্টর মো. নুরুল হামিদ ও সাঈদ বিন কামাল চৌধুরী। নির্বাচন পর্যবেক্ষক ছিলেন চবিসাসের সাবেক সভাপতি সৈয়দ বাইজিদ ইমন।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬