৭ ঘণ্টা ধরে অবরোধ শাহবাগ, ভোগান্তিতে নগরবাসী

৩১ জুলাই ২০২৫, ০৫:২৮ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ১২:৪৬ AM
প্রায় ৭ ঘণ্টা ধরে অবরোধ শাহবাগ

প্রায় ৭ ঘণ্টা ধরে অবরোধ শাহবাগ © টিডিসি ফটো

জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করা ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় প্রায় ৭ ঘণ্টা ধরে অবরোধ করে রেখেছেন ‘জুলাই যোদ্ধারা’। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামের একটি প্ল্যাটফর্মের ব্যানারে সকাল সাড়ে ১০টা থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু হয়। 

কর্মসূচির কারণে সকাল থেকেই শাহবাগ এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে। এর প্রভাব পড়ে আশপাশের সড়কেও, সৃষ্টি হয় তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। অনেকে বিকল্প পথে গণপরিবহন ব্যবহার করলেও, অনেক যাত্রীকে গন্তব্যে পৌঁছাতে হেঁটে যেতে দেখা যায়।

এ সময় তারা ‘জুলাই সনদ দিতে হবে, দিতে হবে, দিতে হবে’ ,‘টালবাহানা, চলবে না চলবে না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

সরেজমিনে বিকেলে শাহবাগ এলাকা ঘুরে দেখা গেছে, সড়কের চারপাশে ব্যারিকেট দিয়ে রেখেছেন আন্দোলনকারীরা। এছাড়াও সড়কের মাঝখানে বসে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। 

এই পথে চলাচলকারী পথচারীরা জানান, শাহবাগ বন্ধ থাকলে বিকল্প রাস্তা ধরতে হয়। প্রায়ই রাস্তায় অবরোধ হয়, দুই দিন পরপরই যেন একই পরিস্থিতি। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ি আমরা সাধারণ মানুষরাই গন্তব্যে পৌঁছাতে দেরি হয়, কাজের ক্ষতি হয়। সাথে বাড়তি ভাড়াও গুনতে হয়। 

বিক্ষোভকারীরা জানান, তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন। যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ ঘোষণা করা না হবে তাদের কর্মসূচি চলবে।

অবরোধকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে, জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের স্বীকৃতি, শহীদ পরিবার ও আহতদের আজীবন সম্মান, চিকিৎসা, শিক্ষা ও কল্যাণের পূর্ণ নিশ্চয়তা প্রদান করা, শহীদ পরিবার ও আহতদের প্রতি দায়িত্ব গ্রহণ করা, আহতদের সকল চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও কল্যাণমূলক ব্যয় রাষ্ট্রকে বহন করা, আহত ও শহীদ পরিবারের জন্য আজীবন সম্মানজনক ভাতা নিশ্চিত করা, শহীদ পরিবার ও আহতদের জন্য বিশেষ আইনি সুরক্ষা ও সহায়তা কেন্দ্র গঠন করা, শহীদ ও আহতদের ওপর সংঘটিত দমন-পীড়নের জন্য দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানদণ্ডে বিচারকার্য সম্পন্ন করা এবং একটি স্বাধীন সত্য ও ন্যায় কমিশন গঠন করা।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9