ইকরার সঙ্গে ৪৪ ব্যক্তিগত চ্যাট প্রকাশ করলেন তিথি

০৫ মার্চ ২০২৬, ০৯:৩৭ PM , আপডেট: ০৫ মার্চ ২০২৬, ০৯:৪০ PM
ইফফাত আরা তিথি ও তার প্রকাশ করা স্ক্রিনশট

ইফফাত আরা তিথি ও তার প্রকাশ করা স্ক্রিনশট © সংগৃহীত

অভিনয়শিল্পী যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার অপমৃত্যুকে ঘিরে চলমান বিতর্কে কথা বললেন ইফফাত আরা তিথি। বুধবার বিকেলে নিজের ফেসবুকে পোস্ট দেন। পোস্টে ইকরার সঙ্গে ব্যক্তিগত চ্যাটের ৪৪টি স্ক্রিনশট প্রকাশ করেন তিথি।

তিথি জানান, তিনি প্রথমে এই স্ক্রিনশটগুলো পাবলিকলি দেওয়ার কথা ভাবেননি, প্রশাসনিক প্রয়োজনে তা দেবেন। কিন্তু হ্যারাসমেন্টের কারণে চুপ থাকা সম্ভব হয়নি। তিনি সতর্ক করেন, অলরেডি কিছু জায়গায় অডিও স্টেটমেন্ট দিয়েছিলাম। যারা নিজেকে সাধু সাজাচ্ছেন, তাদেরও আমলনামা আছে।

তিথি আরও বলেন, আলভীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে যে অভিযোগ উঠেছে, সেগুলো ভুল ব্যাখ্যা এবং অপপ্রচার। ইকরার সঙ্গে তার সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ, নিয়মিত ও স্বাভাবিক কথাবার্তা হতো। ইকরাকে তিনি কখনোই সংসার ভাঙার উদ্দেশ্যে প্ররোচিত করেননি। বরং কাজের মধ্যে সক্রিয় থাকতে ও নিজের পায়ে দাঁড়াতে উৎসাহ দিয়েছেন।

তিনি স্পষ্ট করেন, আমি কখনো বলিনি তুমি ডিভোর্স দাও, আমি আলভীকে বিয়ে করব। বরং বলেছি, তুমি তার কুইন। ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগও তিথি সরাসরি অস্বীকার করেছেন। তিথি পোস্টে ইকরার পরিবারের প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, ইকরার নিজের পরিবারের সঙ্গে দূরত্ব ও মানসিক কষ্টের অভিজ্ঞতা ছিল, যা তার ক্ষোভ ও হতাশার কারণ।

তিথি দাবি করেন, যদি তার সঙ্গে কিছু ঘটে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বিষয়টি তদন্ত করবে। তিনি ইকরার আত্মার মাগফিরাত কামনা করেন এবং রিযিকের জীবন সুন্দর ও শান্তিময় হোক এই প্রার্থনা জানান।

দীর্ঘ ফেসবুক পোস্টে তিথি দাবি করেন, আলভীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে যেসব অভিযোগ উঠেছে, সেগুলো ‘ভুল ব্যাখ্যা’ ও ‘অপপ্রচার’। ইকরার সঙ্গে তাঁর সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ছিল বলে আগেই পরিষ্কার করেছেন। পোস্টে ‘ইকরার সঙ্গে ছিল স্বাভাবিক যোগাযোগ’ দাবি করে তিথি জানান, ইকরার সঙ্গে তাঁর নিয়মিত ও স্বাভাবিক কথাবার্তা হতো। পারিবারিক অশান্তি, ব্যক্তিগত হতাশা ও ডিপ্রেশনের বিষয়েও ইকরা বিভিন্ন সময় তাঁর সঙ্গে কথা বলেছেন। স্ক্রিনশটগুলো প্রকাশ করে তিথি বলেন, ‘ইকরার সংসার ভাঙার কোনো ইচ্ছা কখনোই ছিল না।’ বরং তিনি ইকরাকে কাজের মধ্যে সক্রিয় থাকতে এবং নিজের পায়ে দাঁড়াতে উৎসাহ দিয়েছেন।

‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬