২৫ জুনের মধ্যে ‘জুলাই সনদ’ ঘোষণার দাবি ইনকিলাব মঞ্চের

১৬ জুন ২০২৫, ০৭:০১ PM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৯:০৪ PM
মধুর ক্যানটিনে আয়োজন করা হ ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলনে

মধুর ক্যানটিনে আয়োজন করা হ ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলনে © সংগৃহীত

‘জুলাই সনদ’ দ্রুত ঘোষণা ও বাস্তবায়নের দাবি জানিয়েছে রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ইনকিলাব মঞ্চ’। আজ সোমবার (১৬ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, আগামী ২৫ জুনের মধ্যে এই সনদ ঘোষণা না হলে ‘লাল মার্চ’ কর্মসূচি পালন করা হবে।

জুলাই সনদ দ্রুত ঘোষণা ও বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রীয় গণহত্যার বিচারসহ ১৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে ‘ইনকিলাব মঞ্চ’। সংবাদ সম্মেলনে সংগঠনটির মুখপাত্র শরীফ ওসমান হাদী বলেন, সংরক্ষিত আসনের নির্বাচন যদি নারীদের সরাসরি ভোটে হয়, তবে ইসলামি দলসহ সব রাজনৈতিক দল বাধ্য হবে নারীদের সঙ্গে নিয়েই রাজনীতি করতে। অন্যথায়, আগের মতো ৩০০ আসনের সংসদে গুন্ডা-মাস্তান এমপিদের আবির্ভাব হবে, যাদের জনগণ ভয় পায় এবং এতে অভ্যুত্থানের মূল্য থাকবে না।

বিএনপির উদ্দেশে হাদী বলেন, ‘বিএনপির কিছু অংশ ভারতের পৃষ্ঠপোষকতায় পুরোনো শর্তে রাজনীতি চালাতে চায়। তারা আমাদের বিএনপির বিরুদ্ধাচারে প্ররোচিত করছে। আমরা মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশ প্রশ্নে বিএনপি যতখানি বাংলাদেশের, আমরাও ততখানি বিএনপির। আর তাই আমরা ভালোবেসে তাদের সমালোচনা করি।’

হাদী আরও বলেন, ‘যদি কেউ বিপ্লবের চেতনায় নির্বাচনে আসে, তাহলে আমরা সঙ্গে আছি। না হলে নির্বাচন বর্জনের ডাক দিব। দেশের ৫ কোটি মানুষ পরবর্তী গণ-অভ্যুত্থানের জন্য প্রস্তুত রয়েছে।’

এ সময় হাদী ঘোষণা দেন, আগামী ২৫ জুনের মধ্যে জুলাই সনদ ঘোষণা না হলে ওই দিন বিকেলে শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে ‘লাল মার্চ’ কর্মসূচি পালন করা হবে।

১৩ দফা প্রস্তাবনা

১. ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪ সালের সংগ্রামে শহীদদের রাষ্ট্রীয়ভাবে ‘শ্রেষ্ঠ সন্তান’ হিসেবে স্বীকৃতি দিতে হবে।

২. জুলাই আন্দোলনে অঙ্গহানি হওয়া যোদ্ধাদের জন্য স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করতে হবে।

৩. ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের ভোটারবিহীন নির্বাচন বাতিল এবং সংশ্লিষ্ট কমিশন সদস্যদের বিচারের আওতায় আনতে হবে।

৪. ফ্যাসিবাদী আমলের দোষী জনপ্রতিনিধি ও আমলাদের সম্পদ জব্দ করে তা শহীদ-আহত ব্যক্তিদের কল্যাণে ব্যয় করতে হবে।

৫. ভারতীয় আধিপত্যসহ সব আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজনৈতিক অবস্থান গড়ে তুলতে হবে।

৬. জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার ও দায়ীদের চিহ্নিত করতে হবে।

৭. রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার করতে হবে, যাতে ভবিষ্যতে ফ্যাসিবাদ ফিরে না আসে।

৮. ৩৬ জুলাইকে ‘জাতীয় মুক্তি দিবস’ হিসেবে ঘোষণা করতে হবে।

৯. বৈষম্যবিরোধী, ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনের রূপরেখা দিতে হবে।

১০. সংবিধান থেকে জনবিরোধী ধারা বাতিল করে জুলাই সনদকে তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে।

১১. গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব দল, মত ও লিঙ্গের শরিকানা নিশ্চিত করতে হবে।

১২. জুলাই সনদের ভাষা সহজ ও জনবান্ধব করতে হবে।

১৩. সনদ চূড়ান্ত করার আগে তা জনগণের মতামতের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9