জুলাই সনদের পর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম

০২ জুন ২০২৫, ০৮:২৮ PM , আপডেট: ০৪ জুন ২০২৫, ১১:০১ AM
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম © সংগৃহীত

চলতি বছর ৫ আগস্টের আগে জুলাই সনদ কার্যকর করতে হবে এবং জুলাই সনদের পরে রোডম্যাপের ঘোষণা করতে হবে। তার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না বলে মতামত দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ সোমবার (২ জুন) বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, আগামী ৫ আগস্ট আমাদের জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্ণ হবে। এটি আমরা উদযাপন করতে চাই। ৫ আগস্টের আগেই জুলাই মাসে যেন জুলাই সনদ রচিত হয়। জুলাই সনদের মাধ্যমে দেশের মানুষ ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা এবং শাসন কাঠামো দেখতে চান। জুলাই সনদ হওয়ার আগে যেন নির্বাচনের তারিখ ঘোষণা না করা হয়। এতে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে।

ঐকমত্য কমিশনের বৈঠকে ৩টি বিষয় নিয়ে নিয়ে কথা হয়েছে জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করতে হবে।

আরও পড়ুন: ডিসেম্বরের মধ্যে নির্বাচনের মতামত দিয়েছে সব রাজনৈতিক দল : সালাহউদ্দিন আহমেদ

এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঐকমত্য কমিশনের সাথে সর্বদলীয় বৈঠকে জানান, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে প্রথম পর্যায়ের বৈঠকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো নিয়ে জুলাই সনদ তৈরি করা হবে।

বৈঠকে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে দলটির তিন সদস্যের প্রতিনিধিদল। যোগ দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এনসিপির নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিও।

এ ছাড়া গণ অধিকার পরিষদ, এবি পার্টি, এলডিপি, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, ভাসানী অনুসারী পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারাও যোগ দেন এই বৈঠকে। আজকের এই বৈঠকে অংশ নেয় ২৮টি রাজনৈতিক দল।

সৌদি প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়ন ও চাকরি বদলে জরুরি নির্…
  • ২৯ জুন ২০২৬
এনএসইউতে দেশের সবচেয়ে বড় ভাষাভিত্তিক প্রতিযোগিতা ‘ইন্টারন্য…
  • ২৯ জুন ২০২৬
এআইইউবি শিক্ষার্থীদের অ্যানিমেশন প্রদর্শনীতে অংশগ্রহণ
  • ২৯ জুন ২০২৬
ভেনেজুয়েলার ভূমিকম্প দুর্গতদের জন্য ৩ কোটির বেশি টাকা অনুদ…
  • ২৯ জুন ২০২৬
নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ
  • ২৯ জুন ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে অবৈধ সিট দখলের অভিযোগে রাবি শিবিরের মানব…
  • ২৯ জুন ২০২৬