নোয়াখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

২৬ জুলাই ২০২৫, ০৭:২৩ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ১১:৩১ AM
গ্রেপ্তার দুই মাদক কারবারি

গ্রেপ্তার দুই মাদক কারবারি © টিডিসি

নোয়াখালীর সেনবাগে ৬ হাজার ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার সেবার হাট বাজার থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার কাবিলপুর ইউনিয়নের মমিনুল হকের ছেলে মোতালেব (৪০) ও তার সহযোগী সেনবাগ পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের  বেলালের ছেলে সাইফুদ্দিন রাকিব (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টার দিকে উপজেলার সেবার হাট বাজার দরজা গ্যালারি নামের দোকানের সামনে অভিযান চালায় পুলিশ। এ সময় ৬ হাজার ইয়াবা বড়ি ও নগদ ১৩ হাজার ৬০০ টাকাসহ দুজন আটক হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মোতালেব ও পলাতক বুলেট ফারুক ওরফে মুন্না নামের দুজন মাদক ব্যবসায়ী ফেনী থেকে মাদকের চালান নিয়ে সেবারহাট বাজারে আসেন। পরবর্তী সময়ে আরেক মাদক কারবারি রাকিবের কাছে হস্তান্ত করার সময় স্থানীয় জনতা সহায়তায় পুলিশ দুজনকে আটক আটক করেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

লজ্জার রেকর্ড গড়ে নিউজিল্যান্ডের কাছে হারল ভারত
  • ১৩ নভেম্বর ২০২৬
গোপনে বিয়ে করলে কি বিয়ে হবে?
  • ১৩ নভেম্বর ২০২৬
যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ-বিজিবির ওপর হামলা— ১২৩ জনের বির…
  • ১৩ নভেম্বর ২০২৬
পড়বা, ভুলে যাবা, কান্না করবা, আবার পড়বা—পড়তে তোমাকে হবেই
  • ১৩ নভেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন শেষ ১৭ ও ১৮ নভেম্বর
  • ১৩ নভেম্বর ২০২৬
‘কবরের পাশে বেলি ফুল গাছ লাগাবেন’, মৃত্যুর ২ দিন আগে ফেসবুক…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950