ময়মনসিংহে বাস-পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ১

২১ জুলাই ২০২৫, ০৪:১৯ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ০৯:১৯ PM
বাস-পিকআপ সংঘর্ষ

বাস-পিকআপ সংঘর্ষ © টিডিসি

ময়মনসিংহের তারাকান্দায় বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন। সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গোপালপুর বাজারে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান। 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, গুরুতর আহত অবস্থায় একজন পুরুষকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাকে ভর্তি করে চিকিৎসকরা যথাযথ চিকিৎসাসেবা দিচ্ছেন।

ওসি মোহাম্মদ টিপু সুলতান বলেন, ইমাম পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। সকাল সাড়ে ৬টার দিকে গোপালপুর বাজার পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান পিকআপ চালক। এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা একজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

গবেষণার বিষয়, পদ্ধতি, জার্নালে প্রকাশ—প্রতিটি ধাপেই গুণগত ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩৬ এসিল্যান্ডকে একযোগে বদলি, প্রজ্ঞাপন জারি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
অরাজকতা কীভাবে কন্ট্রোল করতে হয়, সেটা আইনেই বলা আছে: তারেক …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২ অক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নভোএয়ার লিমিটেডে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬